×

রাজধানী

সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৪৬ এএম

সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ছবি : সংগৃহীত

ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময়ই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা সবচেয়ে বেশি বেড়ে যায়। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বৃষ্টি দিন বা বর্ষাকালেও নিয়মিতভাবে ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। গত কয়েকদিনের বায়ুদূষণের স্কোর সেই চিত্রই তুলে ধরছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ গোষ্ঠীর মধ্যে বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বারা অন্তর্ভুক্ত।

এদিন সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার এর সকাল ৯টার সূচকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের ১২৪টি শহরের মধ্যে পরিচালিত তালিকায় সকাল ৯টায় ঢাকার অবস্থান ছিল ৯ম, যেখানে শহরটির দূষণ স্কোর ১০২।

আরো পড়ুন : বৃষ্টির সম্ভাবনা বাড়লেও কমছে না গরম

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, কোনো শহরের স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো বায়ু হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলা হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৮৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্য আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৫।

অন্যদিকে সবচেয়ে ভালো বাতাসের মান পাওয়া গেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে, যেখানে দূষণ স্কোর মাত্র ৯।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App