×

রাজধানী

ফাইনাল ম্যাচ দেখার সময় আতশবাজির বিস্ফোরণ, দগ্ধ ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম

ফাইনাল ম্যাচ দেখার সময় আতশবাজির বিস্ফোরণ, দগ্ধ ৪

ফাইল ছবি

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় রাজধানীর মিরপুরে আতশবাজির বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পল্লবীর সিটিক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। ঘটনার পর রাত ৩টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আরো পড়ুন: ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চারজনের মধ্যে সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

দগ্ধ সাকিব মিরপুরের বিইউবিটির প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি মিরপুর-১২ এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। অন্য তিনজন— তাহসিন, সজীব ও রিফাতও একই এলাকার বাসিন্দা।

আরো পড়ুন: ফাইনালে সবচেয়ে বড় ‘আকর্ষণ’ ছিলো ইয়ামালের ছোট ভাই

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে সিটিক্লাব এলাকায় আতশবাজি ফোটাচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ আতশবাজির বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হন। পরে দ্রুত তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে সাকিবকে ভর্তি করা হলেও অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App