×

রাজধানী

‘মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

‘মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান’

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় দুপুরে সন্দেহজনক ব্যাগটি দেখা যায়। ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় সন্দেহজনক বস্তা। পরে এতে কিছু পাওয়া যায়নি (বায়ে): সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উদ্ধার হওয়া দুটি সন্দেহজনক ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। 

শনিবার (১ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে উদ্ধার হওয়া ব্যাগটি প্রথমে এক্স-রে স্ক্যান করা হয়। এতে একটি কৌটার মতো বস্তু শনাক্ত হলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিরাপদে ব্যাগটি খুলে পরীক্ষা করে। পরে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। সেখানে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

আরো পড়ুন: পুলিশের যানবাহনে হামলার শঙ্কা, দেশজুড়ে বিশেষ সতর্কতা

একইভাবে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে পাওয়া পরিত্যক্ত বস্তাটিও পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। তাতেও কোনো ধরনের বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু মেলেনি।

ডিএমপি জানিয়েছে, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে দুই স্টেশনে সন্দেহজনক ব্যাগ পাওয়ার খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সময় মেট্রোরেলের ট্রেন দুটি স্টেশনে যাত্রী ওঠানামা না করেই চলাচল করে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালায়।

অন্যদিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া সন্দেহজনক বস্তাটিও পরীক্ষা করে নিরাপদ বলে নিশ্চিত হওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App