×

জাতীয়

পুলিশের যানবাহনে হামলার শঙ্কা, দেশজুড়ে বিশেষ সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম

পুলিশের যানবাহনে হামলার শঙ্কা, দেশজুড়ে বিশেষ সতর্কতা

ফাইল ছবি

দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা জোরদারে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতার আশঙ্কা বিবেচনায় নিয়ে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা আরো কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ডিউটিতে থাকা এবং ডিউটি শেষে পার্কিং করা— উভয় অবস্থায় পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সব সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের অবহেলা বা নিরাপত্তাজনিত শিথিলতা গ্রহণযোগ্য হবে না।

আরো পড়ুন: মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

এতে আরো বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া সরকারি যানবাহন ফেলে রাখা যাবে না।

এছাড়া থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড ও অন্যান্য নির্ধারিত স্থানে রাখা যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বাড়তি সতর্কতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে সংশ্লিষ্ট সব ইউনিটকে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। যদিও সম্ভাব্য হুমকির উৎস বা কোনো নির্দিষ্ট সংগঠনের নাম প্রকাশ করা হয়নি। নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি।

এদিকে, এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, পুলিশের যানবাহন ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সময়ে সময়ে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থারই অংশ। এ নিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৬

বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৬

‘এ সরকার বিএনপির না, হাসিনার’

‘এ সরকার বিএনপির না, হাসিনার’

জাতির প্রয়োজনে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে

শফিকুর রহমান জাতির প্রয়োজনে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App