×

রাজধানী

ডিএসসিসি প্রশাসক

‘মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতেই হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

‘মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতেই হবে’

ফাইল ছবি

নির্ধারিত জবাইখানায় পশু জবাই করে সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিলযুক্ত মাংস বিক্রির নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, মাংসে সিটি করপোরেশনের সিল থাকলেই সাধারণ মানুষ বুঝতে পারবেন সেটি পরীক্ষিত।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে ঢাকা সিটি করপোরেশনের সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি করা হলে তা জব্দ করা হবে। একই সঙ্গে অননুমোদিতভাবে পশু জবাই করে মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রান্নার সময় সেই গরুর মাংস সবুজ হওয়ার কারণ যা ছিলো

ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বাজারের অন্য কোনো স্থানে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি করা হলে ওই দোকান বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি যথাযথভাবে জবাই করা হয়েছে কি না, সেটি সুস্থ ছিল কি না কিংবা কোনো রোগে আক্রান্ত ছিল কি না— এসব নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। এমনকি গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে কি না, সেটিও যাচাই করা সম্ভব হয় না। এসব বিষয় নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার কথা জানিয়ে আবদুস সালাম বলেন, পশু জবাইয়ের সময় সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। দায়িত্ব পালনে কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পে-স্কেল, বাস্তবায়ন যেভাবে

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পে-স্কেল, বাস্তবায়ন যেভাবে

পপির বক্তব্য ঘিরে বাপ্পারাজের কড়া মন্তব্য

পপির বক্তব্য ঘিরে বাপ্পারাজের কড়া মন্তব্য

জ্বালানি তেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

জ্বালানি তেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

‘মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতেই হবে’

ডিএসসিসি প্রশাসক ‘মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতেই হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App