×

ক্রিকেট

বাংলাদেশ দলে স্বস্তির খবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম

বাংলাদেশ দলে স্বস্তির খবর

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। নতুন দিনে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্যই থাকবে বাংলাদেশের। এর মধ্যেই স্বাগতিক শিবিরে স্বস্তির খবর, গ্লাভস হাতে ফিরেছেন লিটন দাস। 

প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় কনুইয়ে বলের আঘাত পেয়েছিলেন লিটন। যে কারণে ক্যারিবীয় ইনিংসের শুরু থেকে ফিল্ডিংয়ে নামতে পারেননি উইকেটকিপার এই ব্যাটার। তার পরিবর্তে কিপিং করেন জাকের আলি। তবে তৃতীয় দিনে আবারও উইকেটের পেছনে দেখা যাচ্ছে লিটনকে। 

চোটের কারণে বাংলাদেশের সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ খেলতে পারেননি লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান মিরপুর টেস্ট দিয়ে তিনি দলে ফিরেছেন। নতুন করে চোট পাওয়ায় শঙ্কা ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা নিয়েও। যদিও এরই মধ্যে গ্লাভস হাতে তুলে নেওয়ায় ধারণা করা যাচ্ছে ব্যাটিংয়ে দেখা যাবে তাকে।

প্রথম ইনিংসে ভালো শুরুর পরও ২৭২ রানের বেশি পুঁজি পায়নি স্বাগতিক বাংলাদেশ। জবাবে ৪ উইকেটে ১৩৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে দিনের খেলা সংক্ষিপ্ত হয়ে আসে। আজ তৃতীয় দিনে ব্যাট করছে সফরকারীরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App