×

চট্টগ্রাম

নির্বাচনী পরিবেশ দেখতে ফটিকছড়িতে ইইউ প্রতিনিধি দল

Icon

দৌলত শওকত, ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

নির্বাচনী পরিবেশ দেখতে ফটিকছড়িতে ইইউ  প্রতিনিধি দল

ছবি: প্রতিনিধি

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী পরিবেশ সরেজমিনে প্রত্যক্ষ করতে ফটিকছড়ি সফর করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনভর প্রতিনিধি দলের সদস্যরা ফটিকছড়িতে অবস্থান করে প্রশাসনের কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কথা বলে নির্বাচনের পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। প্রতিনিধি দলের দুই সদস্য হলেন সার্সেন জেন্ডল এবং ম্লেডেন কোভাসবিকে।

দিনব্যাপী তারা ভার্চুয়ালি এবং সরাসরি একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলেন। এ সময় তারা  স্থানীয় নির্বাচনী পরিবেশ, প্রার্থীদের গণসংযোগ কার্যক্রম এবং মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

বিশেষ করে উপজেলার একমাত্র নারী প্রার্থী অ্যাডভোকেট জিন্নাত আক্তারের সঙ্গে তারা একান্ত বৈঠক করেন। বৈঠকে একমাত্র নারী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।

ইইউ প্রতিনিধি দলের সাথে মতবিনিময়ের কথা স্বীকার  স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিন্নাত আক্তার বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নিয়মতান্ত্রিকভাবে ভোটের কার্যক্রম পরিচালনা করছি।  নারী কর্মীরাও এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। জিন্নাত আক্তার  প্রতিনিধি দলকে অভিযোগ দেন প্রচারণা চলাকালে তার নারী কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন, যা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। 

প্রার্থীদের সঙ্গে কথা বলার পর ওই দিন  দুপুরে ইইউ প্রতিনিধি দল  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিম জানান, ইইউ প্রতিনিধিরা ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি এবং যাতায়াত ব্যবস্থা  ঠিক আছে কিনা, তা জানতে চেয়েছেন। ভোটের দিন ভোটাররা কী ধরনের যানবাহন ব্যবহার করবে, ভোটার কেন্দ্রে  আসতে কোনো  ধরনের অসুবিধা হবে কিনা, সংখ্যালঘুদের জন্য কোনো চ্যালেঞ্জ আছে কিনা—সেসব বিষয়ে জানতে চেয়েছেন।

এছাড়া ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের মান কেমন ছিল, নিরাপত্তা রক্ষায় প্রশাসন কী কী পদক্ষেপ গ্রহণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নিয়োজিত হয়েছে কি না—এসব খুঁটিনাটি বিষয়ও তাদের আলোচনার অংশ ছিল।  নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান ইউএনও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App