×

চট্টগ্রাম

মীরসরাইয়ে ফসলি জমিতে মিলল কৃষকের মরদেহ

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

মীরসরাইয়ে ফসলি জমিতে মিলল কৃষকের মরদেহ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তরপাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের সাথে নিচু ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে দুই পা বাঁধা ছিল৷

নিহত কৃষক চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। ঠিক কি কারণে তিনি হত্যার শিকার হয়েছেন পরিবারের সদস্যরা কিছু জানাতে পারছেন না।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদিঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত চলছে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App