×

ক্যাম্পাস

চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম

চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’

ফাইল ছবি

উপাচার্য নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলন আরও জোরদার করতে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ওই সভা শেষে বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে ঘোষিত কর্মসূচিগুলোও শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে।

তবে দীর্ঘদিনের আন্দোলন সত্ত্বেও চুয়েটের চলমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

এ ছাড়া চুয়েটের উপাচার্য নিয়োগ ইস্যুতে আইইবির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’

চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক, নজরদারিতে অনেকেই

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক, নজরদারিতে অনেকেই

সোনার দাম ভরিতে বাড়ল আরও ১০৫০ টাকা

সোনার দাম ভরিতে বাড়ল আরও ১০৫০ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App