×

চট্টগ্রাম

কৃত্রিম সংকট তৈরির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম

কৃত্রিম সংকট তৈরির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

ছবি: সংগৃহীত

নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ এবং কৌশলে বিক্রি বন্ধ রেখে অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে চট্টগ্রাম নগরের একটি ফিলিং স্টেশনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে নগরের বন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) মো. নাসির উদ্দিন এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার ।

বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনের ডিজেল ডিসপেন্সিং ইউনিটে কারসাজির প্রমাণ পাওয়া গেছে, যেখানে নির্ধারিত পরিমাণের চেয়ে গ্রাহকদের কম তেল সরবরাহ করা হচ্ছিল।

এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা অনুযায়ী মামলা নিয়ে ৪৬ ধারা অনুসারে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, স্টেশনটিতে পর্যাপ্ত তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগও প্রমাণিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই কর্মকর্তারা জানান, ‘বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রামিসা হত্যা ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App