×

চট্টগ্রাম

মাঠের জমে থাকা পানিতে ডুবে প্রান গেলো শিশুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:২৬ পিএম

মাঠের জমে থাকা পানিতে ডুবে প্রান গেলো শিশুর

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় খেলার মাঠের বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে মো. আকসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকসান ওই এলাকার বাসিন্দা ও সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোরশেদ হোসেনের ছেলে। সে একই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় বাসিন্দা দিদার হোসেন জানান, ‘দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলতে যায় আকসান। মাঠের একপাশে একটি গর্তে বৃষ্টির পানি জমে ছিল। দুপুর দুইটার দিকে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও আকসান মাঠেই খেলছিল। কিছুক্ষণ পর এক পথচারী তাকে জমে থাকা পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তারা আকসানকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App