×

চট্টগ্রাম

চৌদ্দগ্রামে প্রেমিকার হাতে যুবক খুন

Icon

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

চৌদ্দগ্রামে প্রেমিকার হাতে যুবক খুন

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়েতে রাজি না হওয়ায় ১৫ বছরের এক প্রেমিকার হাতে খুন হয়েছে আবদুল্লাহ সিয়াম (২১) নামে এক যুবক।

সোমবার (২৯ জুন) ভোরে পৌরসভা এলাকার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে ।

নিহত যুবক ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ নিহত যুবকের প্রেমিকা ও বন্ধু আরিয়ানকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন। 

আটককৃত কিশোরী প্রেমিকা জানায়, মোবাইল ফোনে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের সাথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কিশোরী মেয়ের পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে দুইজনে ঢাকায় বিভিন্ন হোটেলে একাধিক বার রাত্রিযাপন করেছিল। একপর্যায়ে সে গর্ভবতী হয়ে যায়। পরে তার তিন মাসের গর্ভের বাচ্চা নষ্ট করে দেয় সিয়াম। বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সিয়াম বিভিন্ন টালবাহানা করতে থাকে। এর মধ্যে সিয়াম কিশোরী প্রেমিকাকে টাকা নিয়ে চৌদ্দগ্রামে তাদের বাড়িতে আসার জন্য চাপ দেয়। পরবর্তীতে টাকা জোগাড় না করে সিয়ামের কথা রক্ষা করতে ওই কিশোরী রোববার রাতে লক্ষ্মীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসে। সেখানে একটি কক্ষে সিয়াম ও কিশোরী প্রেমিকা এবং বন্ধু পার্শ্ববর্তী বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের কাজী বাড়ির আরিয়ান রাত্রিযাপন করে। রাত্রিযাপন শেষে ভোরে সিয়াম কিশোরীকে তাড়াতাড়ি বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে। আশপাশের কেউ না দেখার আগেই তাকে চলে যাওয়ার জন্য চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে কিশোরী প্রেমিকা। এসময় সিয়ামের চিৎকারে বাড়ির লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, ঘটনার পর নিহত যুবকের প্রেমিকা নাঈমা ও বন্ধু মাহিনকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঞ্ছারামপুরে গণপাঠাগারের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

বাঞ্ছারামপুরে গণপাঠাগারের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

চার সপ্তাহে এলো ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স

চার সপ্তাহে এলো ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স

‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯টি খাল দখলমুক্ত করবে ডিএনসিসি’

‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯টি খাল দখলমুক্ত করবে ডিএনসিসি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App