×

চট্টগ্রাম

রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লাশ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়

Icon

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম

রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লাশ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়

ছবি: সংগৃহীত

পরিবারের মুখে হাসি ফোটাতে আর সুদিনের আশায় সুদূর সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দুই ভাই সজীব ও সুজন। কিন্তু সেই পরিবারে ফিরলেন কাঠের কফিনে বন্দি হয়ে, আর রেখে গেলেন স্বজনদের বুকফাটা আর্তনাদ।

মঙ্গলবার বেলা ১১টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কামারহাট বাজারের ঈদগাহ্ মাঠে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে অনুষ্ঠিত হয় এই দুই সহোদরের জানাজা। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাদের।

গত ১৫ জুলাই রাতে সৌদি আরবের রিয়াদে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুই ভাই সজীব ও সুজন। স্বপ্নের প্রবাস জীবন থেকে তাদের এমন হঠাৎ চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না কেউই।

আরও পড়ুন: স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে স্বামীকে হত্যা

দীর্ঘ প্রক্রিয়ার পর সোমবার রাত ১০টায় যখন কাঠের কফিনে মোড়ানো মরদেহ দুটি বাড়িতে এসে পৌঁছায়, তখন সেখানে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার বাতাস।

মঙ্গলবার সকালে জানাজার নামাজে লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ শামিল হন। স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি শেষবারের মতো দেখতে ও বিদায় জানাতে আসেন দুই ভাইকে। জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকাহত স্বজনদের সান্ত্বনা জানান উপস্থিত সবাই।

যে দুই ভাই একসঙ্গে প্রবাসে ঘাম ঝরিয়েছিলেন, আজ দিনশেষে সেই দুই ভাই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন পরম মমতায় একসঙ্গেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App