×

চট্টগ্রাম

কুহিনূর হত্যা মামলায় আট আসামি অধরা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৪২ পিএম

কুহিনূর হত্যা মামলায় আট আসামি অধরা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ছবি : সংগৃহীত

কুমিল্লার মেঘনায় পৈতৃক সম্পত্তির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কুহিনূর আক্তার হত্যার ঘটনায় দায়ের করা মামলার আট আসামি এখনো গ্রেপ্তার হননি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

মামলার এজাহারে ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে গত ২৫ আগস্ট ৪১ জন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছেন। পাঁচজন কারাগারে রয়েছেন এবং আরও সাতজন জামিনে মুক্ত আছেন। ফলে আট আসামি এখনো গ্রেপ্তার না হয়ে এলাকায় অবস্থান করছেন বলে থানা সূত্রে জানা গেছে।

নিহত কুহিনূর আক্তার (৩৮) মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চর বিননপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী।

গত ২৬ জুলাই পৈতৃক সম্পত্তির দখলকে কেন্দ্র করে মেঘনা ও তিতাস উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কুহিনূর আক্তার নিহত হন।

ঘটনার দুই দিন পর ২৮ জুলাই দিবাগত রাতে মেঘনা থানায় হত্যা মামলা করেন নিহতের স্বামী কাবিল মিয়া। মামলায় ৬১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের রাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৯ জুলাই আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের আতাউর রহমানের ছেলে মো. হান্নান (২৬), মৃত আব্দুল মান্নানের ছেলে মাইনুদ্দিন (৪০), মৃত ছমির উদ্দিন বেপারীর ছেলে কাশেম বেপারী (৬০), আমান উল্লাহর ছেলে মো. রানা (২১) এবং মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. সুরুজ মিয়া (৬২)।

বিননপুর গ্রামের আলী আকবরসহ কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, পাঁচজনকে গ্রেপ্তারের পর আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তদন্ত কর্মকর্তা এলাকায় যেতে ভয় পাচ্ছেন বলেও দাবি করেন তারা।

তাদের অভিযোগ, তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে অনেক আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার সুযোগ পেয়েছেন। এমনকি গ্রেপ্তারি পরোয়ানা থাকা আট আসামিও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং বাদী ও তার পক্ষের লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে দাবি করেন স্থানীয়রা।

তবে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাঈদ সানাউল্লাহ।

আরও পড়ুন: শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

তিনি বলেন, এটি হত্যা মামলা এবং আসামিদের গ্রেপ্তারে তার কোনো ধরনের গাফিলতি নেই। হাইকোর্টে যাওয়ার আগেই আসামিরা সেখানে চলে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে তিনি জানতে পারেন, আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ওই এলাকায় যেতে হলে নদী পার হতে হয়। মামলার আসামিরা দাউদকান্দির ভাটেরা, তিতাসের চর ভাটেরা এবং মেঘনার চর কাঠালিয়া ও বিননপুর এলাকার বাসিন্দা। আসামিদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট এলাকার থানার সহযোগিতা নিতে হয়।

তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা জামিনে বের হয়েছেন, তারা সাময়িক সময়ের জন্য জামিনে আছেন। তবে মামলার সব আসামিকেই আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

নেপালে বন্যার তাণ্ডব, নিহত বেড়ে ২৮৯

নেপালে বন্যার তাণ্ডব, নিহত বেড়ে ২৮৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App