আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিস।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়ালখালী জোনাল অফিসের আওতাধীন ফুলতল উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের লাইনের পাশের গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—চুরাখালি ব্রিজ এলাকা, অয়াহেদ আলী পুকুরপাড়, হংস মহাজনের বাড়ি, শেফু চেয়ারম্যানের বাড়ি, বাংলাপাড়া, পাক্কির পোল, আফজাল তালুকদার বাড়ি, হারুন চেয়ারম্যানের বাড়ি, গাবতল, বেইজ্জা পুকুরপাড়, আরব টেন্ডলের বাড়ি, জিন্নাত আলীর বাড়ি, দে না পুকুরপাড়, লালারদিঘি পাড়, কদুরখীল ইউনিয়ন পরিষদ, কদুরখীল মুসলিম হাইস্কুল, আল কোরআন একাডেমি, বুড্ডুম ফকিরের মাজার, করিম শাহের মাজার ও আশপাশের এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বোয়ালখালী জোনাল অফিস। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
