×

পোশাকশিল্প

তীব্র যানজট

গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

গাজীপুরে আবারও বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবস্থান নিয়েছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়ক অবস্থান নেয়, এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও আশপাশের সব কারখানা ছুটি দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মজুরি বোর্ডের আশ্বাসের পর ৮ ও ৯ নভেম্বর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে শ্রমিকরা কাজে ফিরলেও ১০ ও ১১ নভেম্বর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকরা কর্মবিরতি ও রাস্তায় নামার চেষ্টা করলে কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১ থেকে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারিনার গলায় ‘আয়াতুল কুরসি’ লেখা ৩০ ক্যারেটের পান্না, নতুন বিতর্ক

কারিনার গলায় ‘আয়াতুল কুরসি’ লেখা ৩০ ক্যারেটের পান্না, নতুন বিতর্ক

বিরোধ মেটাতে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চায় যুক্তরাষ্ট্র

বিরোধ মেটাতে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চায় যুক্তরাষ্ট্র

টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App