×

সারাদেশ

বরিশাল মেডিকেলের সিসিইউতে আগুন, রোগীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৮:৫৩ এএম

বরিশাল মেডিকেলের সিসিইউতে আগুন, রোগীর মৃত্যু

আগুন নিয়ন্ত্রণে আসার পর বরিশাল মেডিকেলের সিসিিইউয়ের একটি কক্ষ। ছবি : সংগৃহীত

বরিশাল মেডিকেলের সিসিইউতে আগুন, রোগীর মৃত্যু

বরিশাল মেডিকেলের সিসিইউয়ের একটি কক্ষ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আগুন লেগেছে। এর ফলে হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন লাইন বিস্ফোরিত হয়েছে। প্রাণ হারিয়েছেন এক রোগী।

স্বজনেরা বলছেন, আতঙ্কে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আগুন লাগার সঙ্গে ওই রোগীর মৃত্যুর সম্পর্ক নেই।

[caption id="attachment_324001" align="aligncenter" width="700"] বরিশাল মেডিকেলের সিসিইউয়ের একটি কক্ষ[/caption]

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ওই হাসপাতালে আগুন লাগে। এর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালে কর্মীরা।

হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার ঘটনায় সিসিইউতে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কে হুড়াহুড়ি শুরু করেন। তবে নিজস্ব ব্যবস্থাপনায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরা। সিসিইউতে ভর্তি রোগীদের পাশের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় সিসিইউতে ভর্তি রনদী দাস (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বাসিন্দা। তার মেয়ে জানান, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সময় তার বাবা জীবিত ছিলেন। পরে রাত সোয়া ১১টার দিকে তিনি আর সাড়া দিচ্ছিলেন না। তখন পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছেন। আতঙ্কে তাঁর মৃত্যু হতে পারে।

এ বিষয়ে সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বলেন, ওই রোগী আগে থেকেই মুমূর্ষু ছিলেন। দুর্ঘটনার এক ঘণ্টার বেশি সময় পর প্রাণ হারান তিনি।

জানতে চাইলে হাসপাতালের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আগুনে কেউ হতাহত হননি। সিসিইউতে থাকা রোগীদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ জানতে চিকিৎসক জাকির হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App