×

সারাদেশ

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে সম্মান জানালো রাজশাহী আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১০:২৬ এএম

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে সম্মান জানালো রাজশাহী আদালত

সোমবার রাজশাহী কোর্ট একাডেমির নতুন দুটি ভবনের উদ্বোধনের সময় এ নামকরণ করা হয়। ছবি: সংগৃহীত

বরেণ্য সংগীতশিল্পী প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের নামে রাজশাহী কোর্ট একাডেমির নবনির্মিত একটি ভবনের নামকরণ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) রাজশাহী কোর্ট একাডেমির নতুন দুটি ভবনের উদ্বোধনের সময় এ নামকরণ করা হয়। এ সময় আরেকটি ভবনের নামকরণ করা হয় কোর্ট একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য আইনজীবী খন্দকার আশরাফ হোসেনের নামে। যে কয়েকজনের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠা হয়, তার মধ্যে আশরাফ হোসেন ছিলেন অন্যতম। স্কুল কর্তৃপক্ষ নিজেই বিশিষ্ট এই দুই ব্যক্তির নামে ভবন দুটির নামকরণের প্রস্তাব করেন।

রাজশাহীতে জন্ম নেওয়া এই সংগীতশিল্পী বেসরকারি বিদ্যালয় কোর্ট একাডেমির ছাত্র ছিলেন। ২০২০ সালের ৬ জুন না ফেরার দেশে পাড়ি জমান এন্ড্রু কিশোর। তার স্মৃতি ধরে রাখতেই তার নামে স্কুল ভবনের নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনগুলোর উদ্বোধন করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। পরে আলোচনা সভায় তিনি বলেন, কোর্ট একাডেমি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুল থেকে পাস করে অনেক শিক্ষার্থী আজ বড় জায়গায় রয়েছেন। সংসদ সদস্য হওয়ার পর স্কুলটিকে জীর্ণ অবস্থা থেকে উন্নতমানের ভবনে রূপান্তর করার চেষ্টা করছি। কোর্ট একাডেমির যে কোনো বিষয়ে আমি সবসময় পাশে আছি।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র এই সদস্য আরও বলেন, আমাদের ছেলেমেয়েরা যদি শিক্ষার আলোয় আলোকিত না হতে পারে, তবে রাজশাহী শহর কোনোদিন ঝলমলে হবে না। বিদ্যুতের আলো নিভে যায়, কিন্তু জ্ঞানের আলো নেভে না। আমাদের শিক্ষার্থীরা মেধাবী হয়ে যদি জ্ঞানের আলো ছড়াতে পারে, তবেই রাজশাহী ঝলমলে হবে। তাদের শিক্ষার আলো দেশ ও জাতিকে আলোকিত করবে। আমি মনে করি, এটিই প্রকৃত অগ্রগতি।

রাজশাহী কোর্ট একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলী, রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক সরিফুল ইসলাম বাবু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App