×

সারাদেশ

বন্যায় বিদ্যুৎহীন শান্তিগঞ্জে হারিকেন-মোমবাতির আলোই এখন ভরসা 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৯:৪৩ পিএম

বন্যায় বিদ্যুৎহীন শান্তিগঞ্জে হারিকেন-মোমবাতির আলোই এখন ভরসা 

শান্তিগঞ্জে বন্যা কবলিত বানভাসীদের এখন ভরসা হারিকেন ও মোমবাতির আলো। ছবি: ভোরের কাগজ

শান্তিগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে দিশেহারা মানুষ। সবখানেই এখন বানভাসীদের হাহাকার। বন্যার আগ্রাসনে গত তিনদিন যাবৎ শান্তিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে হারিকেন-মোমবাতির আলোতেই ভরসা বন্যার্ত মানুষের। কিন্তু এরমধ্যে বিভিন্ন এলাকায়, হারিকেন, কেরোসিন ও মোমবাতির সংকট সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় পেলেও বেশ দাম নিচ্ছেন ব্যবসায়ীরা।

বন্যার পানিতে ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় অনেক দোকানপাট বন্ধ থাকায় সংকট আরও বেড়েছে। বন্যাকবলিত মানুষরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি হারিকেন, কেরোসিন, মোমবাতি ও দেশলাই সংগ্রহ করতে শান্তিগঞ্জ বাজারে ভিড় করছেন।

সোমবার (২০ জুন) শান্তিগঞ্জ বাজারে মোমবাতি কিনতে আসা এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন, বন্যায় দোকানপাট বন্ধ থাকায় উঁচু জায়গার কিছু দোকানে মোমবাতির খোঁজ করে অবশেষে এক দোকানে পেলেও ২ টাকা দামের মোমবাতি ৫ টাকায় কিনতে হয়েছে। এভাবে অনেকেই কেরোসিন ও হারিকেনের সন্ধান করে না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরতে দেখা গেছে।

তবে বিক্রেতারা বলছেন, বন্যা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় মোমবাতি ও দেশলাইয়ের চাহিদা বেড়ে গেছে। অনেকে দুই থেকে তিন প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App