×

সারাদেশ

পলাশে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৭ পিএম

নরসিংদীর পলাশে রত্না বেগম (১৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, যৌতুকের টাকার জন্য ওই গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আল রাব্বিকে (১৯) আটক করেছে পুলিশ।

নিহত রত্না ভাগ্যের পাড়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী আল রাব্বি একই গ্রামের আল আমিন মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, রত্নার সাথে রাব্বির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রায় সময়ই রাব্বি রত্নাতে মারধর করতো। সর্বশেষ সোমবার দুপুরে শশুর বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেয়ার কথা বলে রাব্বি। এসময় টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে আবারও মারধর শুরু করে তার স্বামী রাব্বি। একপর্যায়ে ছুরি দিয়ে রত্নার পেটে ও গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বামী রাব্বি। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রত্নাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ঘাতক স্বামীর দাবি, স্ত্রীর পরকিয়া থাকায় এ ঘটনা ঘটিয়েছেন তিনি। বার বার নিষেধ করার পরেও অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলত তার স্ত্রী।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App