×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৭:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

স্থগিতকৃত চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন আগামী ১৪ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল ঠিক সেই পর্যায় থেকে শুরু করে পদ্ধতিগতভাবে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও সহকারি রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসারকে অনুরোধ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. মোতায়াক্কিল রহমান ১৪ নভেম্বর সোমবার জেলা পরিষদ নির্বাচনের নির্দেশনা সম্বলিত পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

সীমানা জটিলত নিয়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ফকিরপাড়া মহল্লার মো. শাহজাহান শেখের স্ত্রী শামীমা জাহান উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করলে নির্বাচন কমিশন গত ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App