×

সারাদেশ

কুষ্টিয়ায় ইউএনও’র গাড়ী ভাঙচুর, মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১১:২৪ পিএম

কুষ্টিয়ায় ইউএনও’র গাড়ী ভাঙচুর, মামলা

কুষ্টিয়ার খোকসায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী ভাঙচুর করা হয়। ছবি: ভোরের কাগজ

কুষ্টিয়ার খোকসায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগামী২ নভেম্বর খোকসা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও স্বতন্ত্র প্রার্র্থী প্রার্থী মোতাহার হোসেন সমর্থকদের মধ্যে। এরই মধ্যে শনিবার রাত সাড়ে নয়টার দিকে খোকসা বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আক্তারের লোকজন স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেনের এক সমর্থককে মারধরের অভিযোগ তোলেন।

এনিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হলে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আবারও শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের নৌকার প্রার্থী বাবুল আখতার’র সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন ঘোড়া প্রতিকের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে উত্তেজান চলে আসছিল। উত্তেজনার এক পর্যায়ে আজ রাতে পুনরায় তারা বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, খবর পেয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানকে সাথে নিয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত করে ফেরার পথে কে বা কারা পেছন থেকে তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ীর পেছনের কাচ ভাঙচুর করে দেয়। এ ব্যাপারে গাড়ির ড্রাইভার বাদশা মিয়াকে বাদী করে খোকসা থানায় অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App