×

সারাদেশ

সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি আলফা মাদকসহ আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৩:৫৫ পিএম

সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি আলফা মাদকসহ আটক

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার বহুল আলোচিত-সমালোচিত চোরাকারবারি জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদাউস আলফা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০ বোতল ভারতীয় মাদক ফেনসিডিলসহ আটক হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) শহরের অদূরের কাশেমপুর বাইপাস সড়ক থেকে তাকে আটক করা হয়। আল ফেরদৌস আলফা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। তার রয়েছে দেশব্যাপী মাদকের বিশাল সম্রাজ্য। প্রভাবশালীদের ছত্রছায়ায় সে গড়ে তুলেছে চোরাচালানের বিশাল সিন্ডিকেট।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বাবলুর রহমান খাঁন জানান, তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল কাশেমপুর বাইপাস থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App