×

সারাদেশ

শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা

রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চায় ইসি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশিদা সুলতানা বলেন, আমরা ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, এ আস্থা-বিশ্বাস মনের ভেতর আনতে হবে। আমরা বসার পর থেকেই শুনছি যে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই। শুধু নির্বাচন কমিশন একা আস্থা তৈরি করবে তা নয়, সবাইকে আস্থা তৈরি করতে হবে। কারো না কারোর প্রতি বিশ্বাস থাকতে হবে।

রসিক নির্বাচনে ইভিএম নিয়ে এক প্রার্থীর শঙ্কার বিষয়ে রাশিদা সুলতানা বলেন, শুধু উনি কেন, ইভিএম নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। আমি শুধু এটুকু বলবো, নির্বাচন কমিশনের মতো ইভিএমেও আস্থা আনতে হবে।

তিনি বলেন, যন্ত্রের ভেতরে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই এটা আমরা নিশ্চিত। এটা নিশ্চিত হয়েই জাতীয় নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুধু এটুকু বলবো, যন্ত্র কখনও খারাপ হয় না, যন্ত্রের পেছনে হয়তো কেউ কেউ দুষ্কর্ম করতে চান। আমরা নির্বাচন কমিশন থেকে এমন দুষ্কর্মকে কখনো প্রশ্রয় দেইনি এবং দেব না। অন্তত নির্বাচন কমিশনের প্রতি এটুকু আস্থা রাখতে পারেন।

তিনি বলেন, আমরা আসার পর ব্যাপকভাবে ইভিএমের পরীক্ষা-নিরীক্ষা করেছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে ইভিএমের ব্যবহার করেছি। ইভিএম বা যন্ত্রে কিন্তু কোনো ত্রুটি নেই।

তিনি আরও বলেন, সারাদেশে রংপুরের সুনাম আছে। সেই সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি। এজন্য আমি রংপুর সিটি করপোরেশনে অংশ নেয়া সব প্রার্থী ও ভোটারসহ নগরবাসীর সহযোগিতা কামনা করছি। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App