×

সারাদেশ

দিনাজপুরে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০১:০১ পিএম

দিনাজপুরে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলে একটি বিআরটিসি বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে সোহেল রানা (৩৮) এবং একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে সেলিনা বেগম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সকালে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহত দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত দুইজন স্বামী-স্ত্রী কি না জানা যায়নি। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৮ হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App