×

সারাদেশ

সরিষাবাড়ীর মেয়ে রাশিদা ফেরদৌসের পিএইচডি ডিগ্রি অর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:০৫ পিএম

সরিষাবাড়ীর মেয়ে রাশিদা ফেরদৌসের পিএইচডি ডিগ্রি অর্জন

রাশিদা ফেরদৌস

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও সরিষাবাড়ী উপজেলার কৃতি সন্তান রাশিদা ফেরদৌস এনডিসি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর মো. আবদুল মাননান ও ড. নাসিম আখতার হোসাইনের তত্ত্বাবধানে তিনি গবেষণা করেন। তার অভিসন্দর্ভের বিষয়- ন্যাশনাল উইমেন ডেভেলপমেন্ট পলিসি ইন বাংলাদেশ: অ্যান ইভল্যুশন। গত ২০২২ সালের ৮ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিন্ডিকেটের ৩১০তম সভায় এ সিদ্ধান্ত হয়।

পারিবারিক সূত্র জানায় ড. রাশিদা ফেরদৌস এনডিসি সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালীপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আব্দুস সামাদ সরকার ও জরিনা সামাদের মেয়ে তিনি।

ড. রাশিদা ফেরদৌস এনডিসি মালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, পোগলদিঘা উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সরিষাবাড়ি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০১২ -১৩ সালে চীনের সরকারি শিক্ষাবৃত্তি (স্কলারশিপ) নিয়ে বেইজিংয়ের কমিউনিকেশন ইউনিভার্সিটি অব চায়না থেকে আন্তর্জাতিক যোগাযোগ বিভাগে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন ও ২০১৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন তিনি।

রাশিদা ফেরদৌস ১১তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লা, গাজীপুর জেলায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে তিন বছর সফলতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ে দক্ষতা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও এক ছেলের মা। মেয়ে ক্যাপ্টেন ফারিহা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এবং রোহান এ লেভেলে অধ্যয়নরত রয়েছেন। এছাড়া, তার স্বামীও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App