×

সারাদেশ

ঝিনাইদহে ৪ রোহিঙ্গা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১১:২০ পিএম

ঝিনাইদহে ৪ রোহিঙ্গা আটক

আটককৃত ৪ রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের বাস-টার্মিনাল এলাকা থেকে আটক করা হয় তাদের। আটককৃত রোহিঙ্গারা হলেন- মুসলিম, সেকুতারা, দিলারা ও লিচুয়ারা। কক্সবাজারের উখিয়া থানার ট্যাংখালী, বালুখালী ও জামতলী ক্যাম্পের বাসিন্দা তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের রোহিঙ্গা শরণার্থী হিসেবে জানিয়েছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দর্শনাগামী ‘সেন্ট মার্টিন’ নামক বাসে কয়েকজন নারী-পুরুষ মাদক বহন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসায়। পরে ওই বাসটির গতিরোধ করে দুপুরে সন্দেহভাজন তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App