×

সারাদেশ

বাগেরহাটে বাঘের আক্রমণ, জেলে আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০১:৪৬ পিএম

বাগেরহাটে বাঘের আক্রমণ, জেলে আহত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের সুন্দরবন এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক জেলে আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার অন্তর্গত সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলের নাম অনুকুল গাইন। তিনি আমুরবনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে।

আহত অনুকুলের সঙ্গে থাকা চাচাতো ভাই নিধির গাইন জানান, অনুকুল ও তার প্রতিবেশী মাহবুব শেখ মিলে সকালে সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিল। এ সময় সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ আক্রমণ করে অনুকুলকে। তার সঙ্গে থাকা মাহবুবের চিৎকারে নিকটস্থ জেলে ও লোকজন বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে।

সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির জানান, মাছ ধরার অনুমতি নিয়ে স্থানীয় পশ্চিম আমরবুনিয়া গ্রামের মাহবুব শেখ ও অনুকুল গাইন শুক্রবার সকালে সুন্দরবনের জিউধারা স্টেশনের একটি খালে মাছ ধরার কাজ করছিলেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০ টার দিকে অনুকুল নামের ওই জেলেকে পেছন থেকে আক্রমণ করে একটি বাঘ। এ সময় আহত জেলের সঙ্গী মাহমুদের চিৎকারে আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক গিয়ে অনুকুলকে উদ্ধার করে।

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, বাঘের থাবায় তার মেরুদণ্ড, পাজড়সহ পেটে ক্ষত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে এ হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App