×

সারাদেশ

অন্যের কাঁধে ভর করে কেন্দ্রে উকিল সাত্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৪ পিএম

অন্যের কাঁধে ভর করে কেন্দ্রে উকিল সাত্তার

ছবি: ভোরের কাগজ

সিএনজি চালিত অটোরিকশায় করে কেন্দ্রে আসেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া। সিএনজি ছেড়ে তার ভাতিজা স্থানীয় মুকসুদ আলী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন এবং অন্য আরেকজনের কাঁধে ভর করে ভোট কেন্দ্রের ভেতরে আসেন তিনি। সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ৮ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তিন নম্বর বুথে ভোট দেন তিনি। তার ভোট নম্বর ৯০২। কলার ছড়ি প্রতীকে নির্বাচন করছেন তিনি। ভোটের পর উকিল আবদুস সাত্তার ভূইয়া জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোট দিতে পেরে ভালো লাগছে। জয়ী হলে অসমাপ্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করবো। ভোট দেয়ার সময় আবদুস সাত্তার ভূইয়ার পুত্র নাজমুল হাসান তুষার, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত জিয়া, আওয়ামী লীগ নেতা কুতুবুল আলম তার সঙ্গে ছিলেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪১৫৭ জন। পরে তিনি পার্শ্ববর্তী অরুয়াইল হয়ে সরাইল চলে যান। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি'র প্রার্থী হিসেবে জয়ী উকিল আবদুস সাত্তার গত ডিসেম্বরে সংসদ এবং দল থেকে পদত্যাগ করে এই উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার খোলাখুলি ভাবে তার নির্বাচন করছে আওয়ামী লীগ। কেন্দ্র, জেলা, উপজেলা এবং ইউনিয়নের নেতারা ব্যাপক আগ্রহ নিয়ে তার নির্বাচন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত  থাকবেন

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত থাকবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App