×

সারাদেশ

ভেঙে ফেলা হলো ঈশ্বরদীর মাহবুব স্মৃতি মঞ্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৬ পিএম

ভেঙে ফেলা হলো ঈশ্বরদীর মাহবুব স্মৃতি মঞ্চ

ছবি: ভোরের কাগজ

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ ও তৎসংলগ্ন হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন ধরনের অবৈধস্থাপনা ভেঙে দিয়েছে রেলবিভাগ।

পৌরসভাকে কোনো নোটিশ না দিয়েই বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পাকশী রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ ও পাকশী বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান।

ভাষার মাসেই ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মাহবুব আহমেদ খানের নামে নামকরণ করা ঐতিহ্যবাহী এই স্মৃতি মঞ্চ ভেঙে দেয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘদিন ধরে এসব দোকানপাট ও মঞ্চটি এখানে থাকলেও রেলওয়ের প্রয়োজনে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এসব স্থাপনা ভাঙচুর ও অপসারণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে।

পাকশী বিভাগীয় এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, ঈশ্বরদী রেলওয়ে বুকিং অফিস চত্বরে অপসারণকৃত দোকানগুলোর মালিকরা হয়তো অন্য কোথাও তাদের ব্যবসা পরিচালনার জন্য দোকান নির্মাণ অথবা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করার ব্যবস্থা করবেন। কিন্তু ঈশ্বরদীর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বস্তরের সাংগঠনিক অনুষ্ঠানাদি করার জন্য মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চের মতো আরেকটি মঞ্চ সহসাই পাবে বলে মনে হয় না। এজন্য ঈশ্বরদীর সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মঞ্চটি রক্ষার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য ঈশ্বরদী পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।

বহু কারণে ঐতিহ্যবাহী ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে বুকিং কাউন্টারের পাশে অবস্থিত ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চের সামনের চত্বরটি। এখানে বাংলাদেশের অনেক শীর্ষ নেতা সমাবেশে বক্তব্য রেখেছেন। শহরের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর এই মঞ্চ ও চত্বরটিই ছিলো সম্বল। এখানে আয়োজন করা হতো সাংস্কৃতিক অনুষ্ঠানের। হাজারো মানুষ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেন। এই নামেই একটি আধুনিক চত্বর গড়ে তোলার কথা বলেন বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ বলেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ ঈশ্বরদীর একটি ঐতিহ্যবাহী একমাত্র উন্মুক্ত মঞ্চ। এটি আধুনিকভাবে স্থাপনের দাবি জানাচ্ছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস বলেন, এ মঞ্চের সামনেই রেলওয়ে টিকিট কাউন্টারে প্রথম উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা। এই মঞ্চের সঙ্গে জড়িয়ে আছে ঈশ্বরদীর রাজনীতির নানান স্মৃতি। দলীয় বড় বড় জনসভার পাশাপাশি এখানে সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠান হয়। এ মঞ্চ ভেঙে ফেলা হবে এটা আগে শুনিনি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App