×

সারাদেশ

ট্রাফিক পুলিশের ধাওয়ায় প্রাণ গেলো সিএনজির যাত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৮:৩৬ পিএম

ট্রাফিক পুলিশের ধাওয়ায় প্রাণ গেলো সিএনজির যাত্রীর

ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাফিক পরিদর্শকের ধাওয়া খেয়ে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বন কর্মকর্তার কার্যালয়ের গেইটের সঙ্গে ধাক্কা খেয়ে মহিউদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন (৩২) দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আলমাস মিয়ার ছেলে।

এঘটনায় বিক্ষুব্ধ জনতা দেবিদ্বার জোনের ট্রাফিক পরিদর্শক তরিকুল ইসলামকে পান্নারপুল স্টেশনে অবরুদ্ধ করে রাখেন। পরে দেবিদ্বার থানা পুলিশ এসে তাকে জনতার অবরোধ থেকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের উত্তর পাশে বসে বিভিন্ন যানবাহনে তল্লাশি পরিচালনা করছিল দেবিদ্বার জোনের ট্রাফিক পরিদর্শক (টিআই) তারিকুল ইসলাম। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিকে সিগনাল দিলে সে গতিরোধ না করে চলে যায়। এতে ক্ষুব্ধ ওই ট্রাফিক পরিদর্শক মোটরসাইকেল যোগে সিএনজিটিকে পেছন থেকে ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে পালাতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বন কর্মকর্তার কার্যালয়ের গেইটে ধাক্কা লেগে এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মহিউদ্দিন নিহত হয়।

এ বিষয়ে দেবিদ্বার জোনের ট্রাফিক পরিদর্শক তরিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো সিএনজিকে ধাওয়া করিনি, অথবা আমাকেও কেউ ধাওয়া করেনি। আমি নিয়ম অনুযায়ী সেখানে বিভিন্ন প্রকার যানবাহনের কাগজপত্র তল্লাশি করছিলাম। কিন্তু সড়ক দুর্ঘটনা অথবা নিহতের ঘটনা সম্পর্কে আমি অবগত নই।

হাইওয়ে পুলিশের মিরপুর ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বন কার্যালয়ের গেইটের সঙ্গে ধাক্কা লেগে একজন যাত্রী নিহত হয়েছে। আমরা দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করে ঘটনার সম্পর্কে তদন্ত করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App