×

সারাদেশ

নান্দাইলে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১১:০০ পিএম

নান্দাইলে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে গলায় লিচুর বিচি আটকে নুসরাত জাহান ( ৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নুসরাত ঈশ্বরগঞ্জ উপজেলার কালান্দর গ্রামের বাদল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুসরাত জাহান তিন দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়ি ধুরুয়া গ্রামে বেড়াতে আসে। আজ সকালে লিচু খাওয়ার সময় একটির বিচি গলায় আটকে যায়। দ্রুত তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদীপ্ত প্রসাদ দাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মারা গেছে। ধারণা করা হচ্ছে, লিচুর বিচি গলায় আটকে ওই শিশুর মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App