×

সারাদেশ

কলা খেয়ে ক্ষমা চেয়ে মালিককে চিঠি দিলো চোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৮:০২ পিএম

কলা খেয়ে ক্ষমা চেয়ে মালিককে চিঠি দিলো চোর

ছবি: সংগৃহীত

মালিকের গালাগালি শুনে চিরকুট লিখে ক্ষমা চেয়ে চুরি করা কলা ফেরত দিলো চোরেরা। সম্প্রতি এমনি এক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামে।

জানা যায়, বাউতলা গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে আসমা আক্তার এবং স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেনের বাড়ি থেকে কলা ও পেঁপে চুরি হয়। কলা চুরির ঘটনায় আসমা আক্তার বাড়ির সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে চোরদের গালাগালি করেন। দুদিন আগে রাতের কোনো একসময় তার বাড়ির দরজায় চুরি হওয়া একটি পাকা কলার বড় কাঁদি রেখে যায়। সেই সঙ্গে তারা একটি চিরকুট দিয়ে যায়।

এতে উল্লেখ করা হয়, আমরা আপনার কলাগাছ থেকে কলা চুরি করেছি। তাই আপনারা আমাদের গালাগালি করেছেন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাই আমাদের পরিমাণ মতো কলা খেয়ে বাকিটা আপনার জন্য নিয়ে এসেছি। আপনারা আমাদের মাফ করে দিয়েন। আর যদি গালাগালি করেন তা হলে বাকি কলা নিয়ে যাব।

সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, গ্রামের লোকই হয়তো এই চুরির সঙ্গে জড়িত। এ জন্য সন্দেহজনক ছেলেদের হাতের লেখা দেখলে বুঝতে পারা যাবে এ কাজগুলো কারা করছে।

ইউপি সদস্য জিতু মিয়া বলেন, মানুষ শখ করে বাড়ির আশপাশে ফলের গাছ লাগিয়ে থাকেন। এসব চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App