×

সারাদেশ

পদত্যাগের পর মনোনয়ন দাখিল করলেন লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৯:০২ এএম

পদত্যাগের পর মনোনয়ন দাখিল করলেন লিটন

ছবি: ভোরের কাগজ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। গত রবিবার দুপুরে তিনি পদত্যাগ করেন। আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তিনি।

সোমবার দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেনের কাছে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।

মনোনয়নপত্র জমাদানের আগে নির্বাচন অফিসের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

মনোনয়নপত্র জমাদান শেষে মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে আজকে চতুর্থবারের মতো মনোনয়নপত্র দাখিল করলাম। আমি জানি, নগরবাসীর আরো কিছু আশা-আকাক্সক্ষা অপূর্ণ আছে। সুযোগ পেলে আগামী ৫ বছরে পূরণ করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান প্রমুখ।

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ স্থানীয় নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

এমপিও শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, জানালেন প্রতিমন্ত্রী

এমপিও শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, জানালেন প্রতিমন্ত্রী

পদ্মার ইলিশ পেতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

পদ্মার ইলিশ পেতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

হরমুজ নিয়ে কঠোর ইরান, যুক্তরাষ্ট্রকে দিল ৭ শর্ত

হরমুজ নিয়ে কঠোর ইরান, যুক্তরাষ্ট্রকে দিল ৭ শর্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App