×

সারাদেশ

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১২:২৩ পিএম

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব -১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উপজেলার জেএসইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

টুর্নামেন্টের ফাইনালে নিয়ামতি ইউনিয়ন ফুটবল একাদশ ও ভরপাশা ইউনিয়ন ফুটবল লড়ে। খেলায় নিয়ামতি ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে ভরপাশা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয় ৷

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ থানার পরিদর্শক মো. মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র শিবু, জাতীয় পার্টির যুগ্মসাধারন সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ও জেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

সকালের নাস্তায় কি খাওয়া ভালো?

সকালের নাস্তায় কি খাওয়া ভালো?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App