×

সারাদেশ

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০২:৩২ পিএম

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

কাশিয়ানী পশ্চিম পাড়া শাহাজানের বাড়িতে, ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত নির্মাণ শ্রমিক বরগুনা জেলার সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো, খলিল বয়াতির ছেলে মো, সাকিব হোসেন (২০)।

মঙ্গলবার (২৬ জুন) পড়ন্ত বেলা সাড়ে ৬টায় কাশিয়ানী পশ্চিম পাড়ার কাঠ ফার্নিচার ব্যবসায়ী মো, শাহাজান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, মোঃ শাহাজান মিয়ার ভবন নির্মাণ কাজের ঠিকাদার বরগুনার মো, জামাল হোসেন, মৃত সাকিব ওই জামাল হোসেনের অধীনে কাজ করছিলেন‌। ভবনে দ্বিতীয় তলায় প্লাস্টারের কাজ শেষ করে কাজের যন্ত্রাদি গোছানোর সময় অস্থায়ী বিদ্যুৎ সংযোগে তার হাতের স্পর্শ পেয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলেই মারা যায় সাকিব।

কাজ শেষে সাকিবের আসতে দেরি দেখে অনান্য শ্রমিকরা ডাকা ডাকি করে, কোন সাড়া না পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাকিবকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ সকালে কাশিয়ানী থানার পুলিশ হেফাজতে তার মরা দেহ গোপালগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App