×

সারাদেশ

গাজীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩ পিএম

গাজীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মফিজুল ইসলাম (৪০)। তিনি উপজেলার সোহাদিয়া পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রিন স্মার্ট কারখানার শ্রমিকদের নিয়ে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল চালক মফিজুল এবং তার দুই সহযোগী মারুফ ও সজিব। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে নিহত হয়।

শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির চাপায় একজন নিহত হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App