×

সারাদেশ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

ছবি: ভোরের কাগজ

শ্যামগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কাশিগঞ্জ গ্রামীন ব্যাংকের সামনের সড়কে ট্রাকচাপায় রেজাউল মাসুদ (৪১) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল মাসুদ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম গ্রামের সোলায়মান সরকারের ছেলে ও মোগলটোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বুধবার সকালে রেজাউল মাসুদ তার স্ত্রী পূর্বধলা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সুরমা খাতুনের বাসা থেকে মুক্তাগাছা যাওয়ার পথে একটি বালুবোঝাই ট্রাককে অভারটেক করতে গিয়ে ভাংগা রাস্তায় শ্লিপ খেয়ে বালুবোঝাই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ ও চালক সাদেকুল ইসলামকে আটক করে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরটিএ পরীক্ষা শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষীতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App