×

সারাদেশ

উন্নয়নের ছোঁয়ায় এই অঞ্চল গ্রাম থেকে শহরে উত্তীর্ণ হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০১:৩২ পিএম

উন্নয়নের ছোঁয়ায় এই অঞ্চল গ্রাম থেকে শহরে উত্তীর্ণ হয়েছে
উন্নয়নের ছোঁয়ায় এই অঞ্চল গ্রাম থেকে শহরে উত্তীর্ণ হয়েছে

সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আপনারা এই এলাকার সন্তান একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন উন্নয়নের ছোঁয়ায় এই অঞ্চল গ্রাম থেকে শহরে উত্তীর্ণ হয়েছে। নতুন বাজারে হাট বাজার রাস্তা সহ প্রাচীন স্কুলের নতুন ভবন নির্মাণ সহ যেসব উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগ সরকারের প্রচেষ্টায় হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ছাতকের ধারণ বাজার শ্রমিক অফিসের সামনে ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মো. লাহিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পরেশ চন্দ, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জাহেদ আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মটুক মিয়া, সাংগঠনিক সম্পাদক নানু মিয়া, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, প্রচার সম্পাদক ওয়াতির আলী, সদস্য শামছুল ইসলাম শামু, মিলন মিয়া ও আবদুল খালিক।

অনুষ্ঠান শেষে নতুন বাজার ব্যবসায়ী সমিতির নেতবৃন্দের সঙ্গে সৌজন্যে সাক্ষাত ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন মুহিবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App