×

সারাদেশ

ভোটাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

ভোটাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে চারটি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সাথে বৃহস্পতিবার মতবিনিময় কালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি: ভোরের কাগজ

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধামকি দেয়, পথে-ঘাটে ঘরে-বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নি:সংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন। এজন্য হুমকির ধামকি দাতাদের বিরুদ্ধে শাস্তির বিধান রেখে আইন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে চারটি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এসময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক- ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের আ্যাডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এরপর নির্বাচন কমিশনার একই হলরুমে ৪ টি সংসদীয় আসনের নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থীদের সাথে মতবিনিয় সভায় অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App