×

সারাদেশ

আমন্ত্রণ ছাড়াই বিয়েবাড়িতে অতিথি পুলিশ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৩:২৪ পিএম

আমন্ত্রণ ছাড়াই বিয়েবাড়িতে অতিথি পুলিশ!
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হকের হস্থক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে। রোববার (৫ জানুয়ারী) বিকেলে উপজেলার ঈশ্বরপুর গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়। বাহাদুরসাদী ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আনিছুর রহমান দুলাল জানান, ঈশ্বরপুর গ্রামের জৈনক ব্যক্তির নাবালিকা (১৩) কন্যার বিয়ের দিন ছিল ওইদিন। মেয়েটি স্থানীয় খলাপাড়া দাখিল মাদ্রসায় ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও এবং ওসি’র নির্দেশে বিয়ে বাড়ীতে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাদ পারভেজ হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনের অভিভাবক পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের আটক করা হয় এবং পুলিশ বিয়ে বন্ধ করে দেয়। প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে দুই পক্ষের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App