×

সারাদেশ

পুরোনো প্রশ্নে পরীক্ষা: কেন্দ্র সচিবসহ পাঁচ শিক্ষক বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৪ পিএম

পুরোনো প্রশ্নে পরীক্ষা: কেন্দ্র সচিবসহ পাঁচ শিক্ষক বহিষ্কার

ফাইল ছবি।

যশোরের চৌগাছায় ২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয়ায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিবসহ কেন্দ্র কমিটির পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনিছুর রহমানকে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ও একই স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কেন্দ্র কমিটির সদস্য যথাক্রমে একই স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক সালমা খাতুন, সহকারী শিক্ষক লাকি আক্তার ও ক্রীড়া রবিউল ইসলাম।

অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিব ও চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, সোমবার প্রথমদিনের বহুনির্বাচনী (সৃজনশীল) পরীক্ষা শেষে দেখা যায় কেন্দ্রের পরীক্ষার্থী সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয় ও অন্য একটি স্কুলের ১৯ জন রেগুলার পরীক্ষার্থীকে ২০১৮ সালের প্রশ্নে ( যে প্রশ্নে ক্যাজুয়ালদের নেয়ার কথা) পরীক্ষা নেয়া হয়েছে এবং ২ জন ক্যাজুয়াল পরীক্ষার্থীকে ২০২০ ( রেগুলারদের নেয়ার কথা) পরীক্ষা নেয়া হয়েছে।

আজিজুর রহমান বিষয়টি জানতে পেরেতৎক্ষণাৎ যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করেন। পরে তাদের লিখিত পরীক্ষা সঠিক প্রশ্নে নেয়া হয়।

আজিজুর রহমান বলেন, বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল। এতে শিক্ষার্থীদের রেজাল্টে কোনো প্রভাব না পড়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হয়েছে। এঘটনায় আমিসহ পরীক্ষা কমিটির পাঁচ সদস্যকেই অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনিছুর রহমানকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App