×

বিএনপি

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

অভিযুক্ত যুবদল নেতা মহসিন সরদার (বাঁয়ে), দুই ভুক্তভোগী (ডানে)। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে কৃষকদের বন্দোবস্ত পাওয়া প্রায় ৫০ একর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মহসিন সরদারের বিরুদ্ধে। উপজেলার নওপাড়া ইউনিয়নের ডাইনগাঁও চর দিঘলি মৌজায় এ ঘটনা ঘটেছে।

কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি জমি দখলের আগে তাঁদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে যুবদলের আহ্বায়ক মহসিন সরদার, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল দাড়িয়া ও রসিদ আলীসহ কয়েকজন তাঁদের ডেকে পাঠান। পরে চাঁদা না দেওয়ায় তাঁদের বন্দোবস্ত পাওয়া জমি জোরপূর্বক দখল করা হয় বলে দাবি কৃষকদের।

ভুক্তভোগীদের দাবি, আজও কয়েকজন ব্যক্তি ওই চরে গিয়ে জমি দখলের কার্যক্রম চালিয়েছেন। এতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসা কৃষকেরা তাঁদের জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

এ ঘটনায় কৃষক নিজাম মোল্লা, জুলহাস মোল্লা ও রহিম বাবু খালাসীসহ স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগে ছহিদ আলী, নাছির বেপারি, ইমান ঢালি, ফরিদ মিজি, আমানুল্লা মোল্লাহ ও জুলহাস হালদারের নামও উঠে এসেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবদল নেতা মহসিন সরদার। তাঁর দাবি, জমি দখল কিংবা চাঁদা দাবির ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। এ বিষয়ে তাঁর গ্রামে গিয়ে খোঁজখবর নিলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

শ্যামলীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

শ্যামলীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ চুরি

সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ চুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App