×

সারাদেশ

বহিস্কৃত শিক্ষক বেতন পাওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০৪:৫৬ পিএম

বহিস্কৃত শিক্ষক বেতন পাওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

আশরাফুর রহমান শিরু। ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের যৌন কেলেঙ্কারির দায়ে বহিস্কৃত সিনিয়র শিক্ষক আশরাফুর রহমান শিরুর সরকারি বেতনের পুরো টাকা উত্তোলনের বিষয়টি অবশেষে নজরে এনেছেন কর্তৃপক্ষ। বিধি বর্হিভূতভাবে এ কাজে সহায়তা করায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নজরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজ উদ দৌল্লাহ স্বাক্ষরিত শোকশ নোটিসে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর আগে গত ১০ আগষ্ট দৈনিক ভোরের কাগজ লাইভে ‘সিংগাইরে বরখাস্ত শিক্ষকের বেতন-ভাতা উত্তোলন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের প্রেক্ষিতে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে শোকজ নোটিসে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ছাত্রী ধর্ষণের চেষ্টা অভিযোগে শিক্ষক আশরাফুর রহমান শিরুকে গত বছরের ১ অক্টোবর সাময়িকভাবে বহিস্কার করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় বিক্ষোভ , মানববন্ধনসহ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। বহিস্কারের পর থেকে সরকারি বেতনের অর্ধেক টাকা নেয়ার কথা থাকলেও প্রধান শিক্ষকের সহায়তায় সে পুরো টাকা উত্তোলন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App