×

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর

আমি নির্বাচিত হলে, নির্বাচিত হবেন আপনারা

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:১৭ পিএম

আমি নির্বাচিত হলে, নির্বাচিত হবেন আপনারা

ছবি: ভোরের কাগজ

নীলফামারী-২ আসনের টানা পঞ্চম বারের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর বলেছেন, যত দিন বেঁচে আছি আমার নীলফামারীর গণমানুষের উন্নয়নের সারথী হয়েই থাকবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে, নির্বাচিত হবেন আপনারা। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সদরের উকিলের মোড় এলাকায় পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।  

তিনি আরো বলেন, "আজ নীলফামারী একটি উন্নয়নশীল জেলায় পরিণত হয়েছে। পৌর শহর এর পাশাপাশি সকল মৌলিক নাগরিক সুবিধা ভোগ করছে সদর উপজেলার আওতায় থাকা ১৫টি ইউনিয়নের বাসিন্দারা। এক সময়কার প্রত্যন্ত অঞ্চলগুলো আজ শহরে পরিণত হয়েছে। গ্রাম-গঞ্জের এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নের যাতায়াতের রাস্তাগুলো পাকা হয়েছে। স্থাপন করা হয়েছে অসংখ্য ব্রীজ ও কালভার্ট। শুধু নাই নয়, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নির্মিত হয়েছে নতুন নতুন বহুতল ভবনসহ আধুনিক শিক্ষা ব্যবস্থা। যুগের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিষ্ঠান গুলোতে স্থাপন করা হয়েছে ডিজিটাল পাঠদান কার্যক্রম। এসবই হয়েছে মানবতার মা শেখ হাসিনার মহানুভবতার জন্য। 

সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুন:রায় পঞ্চম বারের মতো নীলফামারী-২ আসনে মনোনীত করেছেন। শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে চান। জীবন বাজী রেখে দেশের দেশ ও মানুষের জন্য যুদ্ধ করেছি। 

পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ এর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App