×

সারাদেশ

শেরপুরে বন্যহাতির আক্রমণে যুবক নিহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০২:১৬ পিএম

শেরপুরে বন্যহাতির আক্রমণে যুবক নিহত

ছবি: ভোরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে উসমান আলী (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার নাকুগাঁও গারো পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত উসমান আলী ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে বন্যহাতির একটি দল সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের খেতে তাণ্ডবলীলা চালায়। এসময় স্থানীয় কৃষকরা তাদের খেতের ফসল রক্ষার্থে মশাল জ্বালিয়ে বন্যহাতি তাড়াতে যান। একপর্যায়ে বন্যহাতির দল উলটো কৃষকদের ধাওয়া করে। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে উসমান আলী গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, মাত্র আড়াই মাস আগে উসমান বিয়ে করেছেন। হতদরিদ্র উসমান ও তার পরিবারবর্গ নাকুগাঁও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App