×

সারাদেশ

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৩:৩৩ পিএম

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের মা-বাবাসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম দম্পতির মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৫) ও ছেলে আনাছ আহনাফ (৩)।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, মিথুন সুপার নামের বাসটি ঢাকা থেকে ধোবাউড়া উপজেলার গোয়াতলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মাইক্রোবাসটির একপাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির যাত্রী দুই ভাই-বোন মারা যায়। আহত হয় তাদের মা বাবাসহ তিনজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি ওয়াজেদ বলেন, যানবাহন দুইটি আটক করা হয়েছে। সড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App