×

সারাদেশ

কারাগারে থেকেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১১:৩৫ এএম

কারাগারে থেকেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় কারাগারে থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন শামচুল আলম চৌধুরী।

বুধবার (৮ মে) উপজেলা নির্বাচনে শামচুল আলম চৌধুরী আনারস প্রতীকে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিঠু পান ৩০ হাজার ৯ ভোট। 

নির্বাচনের একদিন আগে মঙ্গলবার (৭ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামচুল আলমের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ২২ এপ্রিল একই আদালত ৪৬ আসামির বিরুদ্ধে সিআইডির দেয়া দুই হাজার কোটি টাকা পাচার মামলার সম্পূরক চার্জশিট গ্রহণ করেন। এদের মধ্যে ৩৬ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আগামী ৩০ মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ওই ৩৬ আসামির মধ্যে শামচুল আলম ছিলেন। একই দিনে এ মামলার দুই আসামি ফরিদপুর পৌরমেয়র অমিতাব বোস এবং কাউন্সিলর গোলাম মো. নাসির জামিন পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App