×

সারাদেশ

জরিনার ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৪:৩৬ পিএম

জরিনার ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতা

প্রতিবন্ধী জরিনা। ছবি: প্রতিনিধি

বাবা-মা হারা ত্রিশ বছর বয়সী এক প্রতিবন্ধী কুমারী নারীর ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতা। এছাড়া শারীরিক নানা সমস্যা থাকায় পড়ে থাকতে হচ্ছে পরিত্যক্ত একটি ঝুপড়িওয়ালা ঘরে। গ্রামীণ সড়কের পাশে ওই ঝুপড়িতে রাত্রিযাপন করাটাও রীতিমত চরম আতঙ্কের।

জানা যায়, কমলনগরের চর লরেঞ্চ গ্রামের প্রতিবন্ধী জরিনার বাবা-মা মারা যায় প্রায় বছর দশেক আগে। একমাত্র ভাই জেলে নুর করিম দেখভাল করে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী জরিনাকে। এরই মধ্যে নদীভাঙার কবলে পড়ে বসতভিটা হারিয়ে চর লরেঞ্চ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভক্তপাড়া সংলগ্ন ছোট্ট মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। বাড়ির মালিক মানবিক দিক বিবেচনায় থাকার সুযোগ করে দেন তাকে।

প্রতিবন্ধী জরিনার বড় ভাই নুর করিম জানায়, নদী ভিটে-মাটি কেড়ে নিয়ে তাদের করেছে নিঃস্ব সর্বহারা। পরের জায়গায় ঠাঁই পেয়ে বসবাস করছি। বোনটা প্রতিবন্ধী তার উপর শারীরিক নানাবিধ সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে।

তিনি অশ্রুসিক্ত কণ্ঠে আরো বলেন, আমাদের খবর কেউ রাখে না। শুনেছি, সরকার অসহায়দের ঘর বানিয়ে দিচ্ছে, প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছে কিন্তু আমাদের মতো অসহায়ের খবর কেউ রাখে না।

জরিনার প্রতিবন্ধী ভাতা ও একটি ঘরের ব্যবস্থা করে দিতে দায়িত্বশীলদের প্রতি মানবিক আবেদন জানান ভাই নুর করিম। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর।

বিশেষ সূত্র থেকে জানা যায়, চলতি অর্থবছরে দেশের ১৮ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৭৫০ টাকা হিসেবে ১৬২০ কোটি টাকা প্রদান করছে সরকার। সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্তাব্যক্তি এবং সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় যাচাই বাছাইয়ের মাধ্যমে অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান শতভাগ সাফল্য অর্জিত হয়েছে। কিন্তু অসচ্ছল প্রকৃত প্রতিবন্ধীর কতটুক সুবিধা পেয়েছে তা বলা মুশকিল।

এ বিষয়ে চর লরেন্স ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.এইচ.এম.আহসান উল্লাহ হিরণ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় এনে প্রকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতার আওতায় আসা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার। তবে জরিনার বিষয়ে এর আগে কেউ তাকে জানান নি বলে জানান তিনি। জরিনা ও তার পরিবারের বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন এই চেয়ারম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চিরুনি অভিযান ঘোষণা

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চিরুনি অভিযান ঘোষণা

বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

তথ্যমন্ত্রী বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

বিশ্বকাপের আড়ালের বড় বিতর্ক!

বিশ্বকাপের আড়ালের বড় বিতর্ক!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App