×

অর্থনীতি

এলপিজির দাম তিনগুণ বাড়ানোর প্রস্তাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

এলপিজির দাম তিনগুণ বাড়ানোর প্রস্তাব

ছবি : সংগৃহীত

এলপিজি সিলিন্ডারের মূল্য ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিনগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ গণশুনানি শুরু হয়।

বিইআরসিতে জমা দেওয়া আবেদনের তথ্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে বিভিন্ন হারে নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো।

প্রস্তাব অনুযায়ী, ওমেরা এলপিজি কমিশন ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা নির্ধারণের আবেদন করেছে।

অন্যদিকে, পরিবেশকেরা প্রতি সিলিন্ডারে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব দিয়েছেন। খুচরা বিক্রেতারা তাঁদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন করেছেন।

এলপিজি আমদানির ব্যবসায় নিবন্ধিত কোম্পানির সংখ্যা ৩০টি। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান নিয়মিত এলপিজি আমদানি করে। এ ছাড়া আমদানিকারকদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার কাজে যুক্ত রয়েছে আরও ১২টি প্রতিষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের

শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে ত্রুটি

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে ত্রুটি

তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য

তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App